ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক

ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে অবশেষে বগুড়ার আদমদীঘিতে কাঁচা মরিচের দাম একশ টাকার ঘর ছুঁয়েছে (সেঞ্চুরি হাঁকিয়েছে)। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বাজারে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচা মরিচ উৎপাদনের জন্য খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় গত এক মাস ধরে চাষিরা মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ী সিন্ডিকেটের কবলে ছিলেন। সিন্ডিকেটের কারণে তারা প্রতি কেজি কাঁচা মরিচ মাত্র ২০ থেকে ৪০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। অথচ সাধারণ চাষিদের কাছ থেকে কম দামে কিনে ব্যবসায়ীরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে তা ১১০ টাকা কেজি দরে বিক্রি করে আসছিলেন। ফলে উৎপাদনকারী কৃষকেরা চরম লোকসানের মুখে পড়েন।
এদিকে, গত কয়েকদিনের প্রবল বর্ষণে মরিচ খেতগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় গাছ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন চাষিরা। এতে বাজারে মরিচের জোগান বা আমদানি হঠাৎ কমে যায়। ফলে ব্যবসায়ীদের তৈরি কৃত্রিম সিন্ডিকেট ভেঙে পড়ে এবং বাজারে প্রতিযোগিতামূলকভাবে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে।
মোস্তাকিম নামের এক মরিচ চাষি জানান, মঙ্গলবার ১০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। বাজারে এমন দাম সব সময় বজায় থাকলে চাষিরা লাভবান হবেন এবং চাষে আগ্রহ পাবেন।
কাঁচা মরিচ ব্যবসায়ী জহুরুল ইসলাম ও রায়হান আলী জানান, বৃষ্টির কারণে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে। বন্যা বা অতিবৃষ্টির কারণে সামনে দাম আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬