ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী ফল বিপর্যয়ের দায় কার মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি ‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’ সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল

ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো। খবর রয়টার্সের।

রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই পাঞ্জাবের এক মুখপাত্র আলিমা খানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

লাহোর জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসন বলেছে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে। তার উপস্থিতি যে কোনো জনসমাগমস্থলে জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে মিছিলের আয়োজন করেছে তার দল পিটিআই। এ কর্মসূচি ঠেকাতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলে শনিবার জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি আলিমা খানের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে সম্পূর্ণ নিন্দনীয় বলে মন্তব্য করেন।

বুখারি বলেন, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ নিয়ে সরকারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই গ্রেপ্তার তারই প্রতিফলন।

সূত্র : রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা

ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬