ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

জেলখানাতেও টাকার গরম দেখাচ্ছে সাফাত-সাদমান

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুই আসামির জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তারা দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন দুজন।
এদিকে, কারাগারের একটি সূত্র  নিশ্চিত করেছে, কারাগারে প্রবেশের সময়ই সাফাত আহমেদ এবং সাদমানের প্রিজনার কার্ডে (পিসি কার্ড) ৫০ হাজার টাকা করে জমা দেয়া হয়েছে। সেই টাকা থেকে সকালে তাদের জন্য নির্ধারিত আটার রুটি এবং গুড়/সবজি দিয়ে একদিনও নাস্তা করেননি। প্রতিদিনই তারা টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিনে একটু দামি খাবার খাচ্ছেন। দুপুর এবং রাতের জন্য নির্ধারিত ভাত, মাছ/ মাংস এবং ডালের খাবার দেয়া হলেও তারা তা খাচ্ছেন না। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বলছে, কয়েদী হিসাবে তারা নিজেদের টাকায় ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

উল্লেখ্য, ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। আর এ অভিযোগে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

জেলখানাতেও টাকার গরম দেখাচ্ছে সাফাত-সাদমান

আপডেট টাইম : ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭