নাদিয়া আহমেদ ও নাদিয়া নদী। দুজনই দুই প্রজন্মের অভিনেত্রী। টিভি নাটকে দুজনই কাজ করছেন ভিন্ন ভিন্ন নাটকে। এখন পর্যন্ত একটি ধারাবাহিকে এর আগে একসঙ্গে কাজ করলেও একই ফ্রেমে দেখা যায়নি তাদের। এবার দুই নাদিয়ার পর্দায় একসঙ্গেই দেখা মিলবে। নাটকের নাম ‘ফ্যামিলি ফ্যান্টাসি’। আদিত্য শুভ্রর রচনায় এটি পরিচালনা করছেন অনন্য ইমন। এতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া নদী মানবজমিনকে বলেন, এটি একটি পারিবারিক গল্পের নাটক। বেশ মজার গল্প নিয়ে নির্মাণ হচ্ছে। আমি এখানে পরিবারের সবার ছোট বোনের চরিত্রে অভিনয় করছি। দর্শকের নাটকটি পছন্দ হবে বলে আমার বিশ্বাস। নাদিয়া আপুর সঙ্গে এর আগে একটি নাটকে কাজ করেছি। তবে সেখানে আমার সঙ্গে তার দেখা হয়নি। বলা চলে এটাই প্রথম একসঙ্গে কাজ করা। আমার খুব ভালোলাগার একজন মানুষ তিনি। ‘ফ্যামিলি ফ্যান্টাসি’তে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন। নাদিয়া নদী আরো জানান, গত ২০শে মে থেকে ঢাকার একটি লোকেশনে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। এতে দুই নাদিয়া ছাড়া আরো অভিনয় করছেন ডলি জহুর, ইরফান সাজ্জাদ প্রমুখ। শিগগিরই নতুন এ ধারাবাহিকটি দেশটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 

























