ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনা নেগেটিভ মানে কি আপনি সুস্থ

 বাঙালী কণ্ঠ ডেস্কঃ বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

তবে করোনা নেগেটিভ হলে আপনি পুরোপুরি সুস্থ হয়েছেন বিষয়টি এমন নয়। কারণ চীনে সুস্থ হওয়া প্রায় এক-তৃতীয়াংশের শরীরে নতুন করে করোনার লক্ষণ দেখা দিয়েছে। এ ছাড়া দক্ষিণ-দুই শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে।

তবে এখন প্রশ্ন হলো– আপনি পুরোপুরি সুস্থ কিনা বুঝবেন যেভাবে, আর কেন বা এই ভাইরাস আবার ফিরে আসছে শরীরে?

ভাইরাস দ্বিতীয়বার কেন ফিরছে

প্রধান দুটি কারণে এই ভাইরাস আবারও শরীরে ফিরে আসতে পারে। এই দুই কারণ হলো-

১. সুস্থ হওয়ার পর শরীরে যে এন্টিবডি তৈরি হয়েছে, তা এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হয়ে যাওয়া।

২. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা।

করোনার যেহেতু কোনো ওষুধ নেই, তাই এই রোগ শরীরে ঢুকলে এর সঙ্গে লড়াই করে এন্টিবডি। প্রথম পর্যায়ে ভাইরাস মারা গেলেও তা অনেক সময় নাক ও গলার সংযোগস্থলে আটকে থাকতে পারে। ফলে টেস্ট করলে অনেক সময় দ্বিতীয়বার পজিটিভ আসতে পারে।

আর সময়ের সঙ্গে শরীরের এন্টিবডি কমতে শুরু করে, তখন ভাইরাস নতুন করে মাথাচাড়া দেয়।

কারা দ্বিতীয়বার আক্রান্ত হতে পারে

কারা দ্বিতীয়বার আক্রান্ত হবেন তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে যাদের মৃদু উপসর্গ ও জটিলতা কম থাকে, তাদের ক্ষেত্রে হতেও পারে।

করোনা ভালো হওয়ার পর যা করবেন

করোনার সংক্রমণ সেরে যাওয়ার পরও কাশি কয়েক সপ্তাহ থাকা, শরীর দুর্বল, অবসাদ ও ক্লান্তি লাগতে পারে।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর পরবর্তী ১৪ দিন বাড়িতে খানিকটা সামাজিক দূরত্বের নিয়ম মানতে হবে। এ ছাড়া মানতে হবে স্বাস্থ্যবিধি। সুযোগ থাকলে ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার পরীক্ষা করাতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

করোনা নেগেটিভ মানে কি আপনি সুস্থ

আপডেট টাইম : ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০