ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট মাছঘাটে সারু মিয়ার মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়।

মতিরহাট মাছঘাটের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝিসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রাজা ইলিশটি পান। পরে মাছটি তার আড়তে নিয়ে আসা হলে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন রিয়াজ বেপারি।

ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, ‘বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি।’

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, ‘বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬