ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

দুর্গাপূজা শুধু আনন্দ উৎসব নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেয়: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এ শিক্ষাকে ধারণ করতে পারলেই পূজার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে তিনি একথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এড.আবুল কালাম, নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান, পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহা সহ অনেকে।

তিনি আরো বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায়-অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় এবং ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়।
পরে, মন্ত্রী নগরীর মিশন পাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

দুর্গাপূজা শুধু আনন্দ উৎসব নয়, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেয়: মঈন খান

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে