ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীকে ফরীদ মাসঊদের অভিনন্দন

সর্বোচ্চ আদালতের সামনে থেকে মূর্তি (ভাস্কর্য)সরিয়ে সরকার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, স্বীকৃতির জন্য গণভবনে আয়োজিত আলেমদের বৈঠকে প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করেছিলাম, তা তিনি রক্ষা করেছেন। এ দেশের নাগরিক আমি এবং এদেশের আলেমসমাজসহ আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে আনন্দ ও পুলক অনুভব করছি। প্রধানমন্ত্রীর এই কর্মসাফল্যকে আলেমসমাজ একটি যৌক্তিক, প্রয়োজনীয় ও মুক্তিযুদ্ধের সপক্ষের সঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে। এতে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিই সংযুক্ত হবে।

শনিবার দুপুরে বাংলাদেশ জমিয়তুল উলামার প্রচার সম্পাদক মাসউদুল কাদির স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসউদ এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তাই বঙ্গবন্ধু কন্যাকে এ দেশের আলেমসমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই, সরকারের সব কলাকুশলি ও সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে।

ন্যায়বিচারের প্রতীকের নামে এই্ থেমিস দেবীকে পুনঃস্থাপনের চিন্তা না করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমরা ভাস্কর্যের বিরোধী নই। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন কোনোভাবেই কাম্য নয়, ঠিক নয়। এরকম যেকোনো কাজে এ দেশের আলেমউলামা, ধর্মভীরু মানুষের রুচিবোধের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা উচিত বলে আমরা মনে করি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীকে ফরীদ মাসঊদের অভিনন্দন

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০১৭