ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বিদেশে মাশরাফির অন্যরকম ‘সেঞ্চুরি’

দলীয় মাত্র ৬ রানের মাথায় দারুণ একটি ব্রেক থ্রু এনে দেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। মুস্তাফিজুর রহমানকে দুর্দান্ত ক্যাচ বানিয়ে ইংলিশ ওপেনার জ্যাসন রয়কে সাজঘরে ফেরত পাঠান তিনি।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে প্রথম উইকেট তুলে নিয়ে দারুণ একটি রেকর্ডও গড়েন নড়াইল এক্সপ্রেস। ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে বিদেশের মাটিতে শততম উইকেট শিকার করেন তিনি।

এ তালিকায় মাশরাফির পরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নিয়েছেন ৮৭ উইকেট। আর ৮৫ উইকেট নিয়ে সাকিবের পরের অবস্থান আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের।

উল্লেখ্য, ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। বারবার ইনজুরির ছোবলে মাঠের বাইরে গিয়েছেন তবে আবার ফিরেছেন। আর মাশরাফির শক্তি হয়েছে ভক্ত সমর্থকদের ভালোবাসা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

বিদেশে মাশরাফির অন্যরকম ‘সেঞ্চুরি’

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭