ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাঁচা টমেটো ওজন নিয়ন্ত্রণে রাখে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কাঁচা বা সবুজ টমেটো দেখতে লাল বা পাকা টমেটোর মতো আকর্ষণীয় না হলেও দুটিরই পুষ্টিগুণ প্রায় একই। শীতে এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ কারণে এই সময় সুস্থ থাকতে নিয়মিত টমেটো খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কাঁচা টমেটো রান্না কিংবা সালাদ করে খেতে পারেন।

 কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন পাওয়া যায়, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া বিটা ক্যারোটিন ক্যান্সার, বয়সজনিত দৃষ্টিশক্তি ক্ষয় রোধ করতে দারুণ কার্যকরী। কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।

একটি মাঝারি মানের টমেটোতে ২৯ মিলিগ্রাম অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়, যা দিনের চাহিদার ৪৮ শতাংশ পূরণ করে। এ ছাড়া এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে হৃদরোগ জনিত জটিলতা কমায়। টমেটোতে ৯৪ শতাংশ পানি থাকে।

এ কারণে এটি শীতের দিন শরীরের আর্দ্রতা পূরণ করতে সাহায্য করে। এ ছাড়া পানিসমৃদ্ধ খাবারগুলো কোষ্ঠকাঠিন্য কমায়। সেই সঙ্গে খাবারের রুচি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কাঁচা টমেটোতে পর্যাপ্ত ভিটামিন কে পাওয়া যায়। এই ভিটামিন শরীরে রক্ত জমাট বাঁধা রোধ করার পাশাপাশি হাড়ের সুরক্ষা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

কাঁচা টমেটো ওজন নিয়ন্ত্রণে রাখে

আপডেট টাইম : ০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০