ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাড়তি মেদ ঝরাতে নিয়মিত খান ৫ সবজি

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে প্লেট ভর্তি করতে পারলেই ওজন থাকবে নিয়ন্ত্রণে। কেবল ওজন কমাতেই নয়, এগুলো জরুরি সুস্থ থাকার জন্যও।

জেনে নিন নিয়মিত কোন ৫ সবজি খাবেন বাড়তি মেদ ঝরাতে চাইলে-

পালং শাক

প্লেটে পালং শাক রাখুন প্রতিদিন। এতে রয়েছে আয়রন, পটাসিয়াম ও ফাইবার। সালাদে বা ওমলেটে পালং শাক ব্যবহার করতে পারেন। এই শাক যেমন কাছে ঘেঁষতে দেবে না বাড়তি ওজন, তেমনি সুস্থ রাখবে হৃদযন্ত্র। ডায়াবেটিস ও ক্যানসার থেকে দূরে রাখতেও কার্যকর পালং শাক।

ব্রকোলি

পুষ্টির পাওয়ার হাউস বলা হয় ব্রকোলিকে। ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং আয়রন মেলে এই সবজি থেকে। লো ক্যালোরি ও হাই ফাইবার সমৃদ্ধ ব্রকোলি রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।

ক্যাপসিকাম

ওজন কমাতে চাইলে পাতে ক্যাপসিকাম রাখতে ভুলবেন না। প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডায়াটারি ফাইবার, ভিটামিন ই, বি৬, এবং ফলেট মেলে এই সবজি থেকে। প্রচুর পরিমাণে পানি ও ফাইবার থাকায় এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। ফলে ওজন কমে দ্রুত। সালাদে ব্যবহার করতে পারেন রঙিন ক্যাপসিকাম। অলিভ অয়েলে হালকা ভেজে খেতে পারেন যেকোনো তরকারির সঙ্গে।

টমেটো

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো খান নিয়মিত। এটি যেমন বিভিন্ন রোগ থেকে দূরে রাখবে, তেমনি সাহায্য করবে ওজন কমাতেও। তরকারির পাশাপাশি সালাদে মিশিয়ে খেতে পারেন টমেটো।

মিষ্টি আলু

ফাইবার সমৃদ্ধ মিষ্টি আলু হতে পারে চমৎকার খাবার। এটি সেদ্ধ করে খান প্রতিদিন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

বাড়তি মেদ ঝরাতে নিয়মিত খান ৫ সবজি

আপডেট টাইম : ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০