বাঙালী কণ্ঠ ডেস্কঃ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার ৫ মাস পরে হোয়াইট হাউজে ফিরলেন তার স্ত্রী ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও ছেলে ব্যারন ট্রাম্প। ব্যারনের স্কুলের পড়াশোনা শেষ করার জন্য মেলানিয়া তাকে নিয়ে অবস্থান করছিলেন নিউ ইয়র্কে। তবে তাৎক্ষণিকভাবে তাদের এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অনেকে। কারণ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট ফ্যামিলি অবস্থান নেয় হোয়াইট হাউজে। মেলানিয়ার পূর্বসুরি মিশেল ওবামা তো দু’মেয়ে শাসা ও মালিয়ার পড়াশোনার জন্য, নতুন স্কুলে ভর্তি করানোর জন্য আগেভাগেই ওয়াশিংটনে পৌঁছে গিয়েছিলেন। সেক্ষেত্রে ব্যতিক্রম করেছেন মেলানিয়া। তিনি বেছে নিয়েছেন নিউ ইয়র্ককে। তবে তিনি হোয়াইট হাউজে ফিরেছেন। এ বিষয়ে টুইটারে একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে তিনি হোয়াইট হাউজের লনে অবস্থান করছেন স্বামী ট্রাম্প ও ছেলে ব্যারনের সঙ্গে। তার এ পদক্ষেপকে নিউ ইয়র্কবাসী স্বাগত জানাবে এতে সন্দেহ নেই। কারণ, ট্রাম্প টাওয়ারে ফার্স্ট ফ্যামিলিকে নিরাপত্তা দিতে তাদের করের বিপুল অংক ব্যয় করা হয়।
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে যুক্ত হলো নতুন সেবা
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী
ফল বিপর্যয়ের দায় কার
মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি
‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’
সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী
সমাজ ও দেশের প্রতি চিকিৎসকদের দায়িত্ববোধ থাকা উচিত : রাষ্ট্রপতি
পরিকল্পিতভাবে পোশাকশিল্পকে অশান্তের চেষ্টা
ভুলে যাচ্ছেন ছোটখাটো বিষয়? স্মৃতিশক্তি বাড়ানোর ১০ কৌশল
হোয়াইট হাউজে মেলানিয়া ট্রাম্প
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
- 481
Tag :
জনপ্রিয় সংবাদ

























