বাঙালী কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১৩ জুন) পৃথক প্রেস বিজ্ঞপ্ততিতে তারা এ শোক প্রকাশ করেছেন। সোমবার (১২ জুন) টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ধসে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ৪৫ জন নিহত হয়েছে যাদের মধ্যে উদ্ধারকাজে নিয়োজিত ৬ সেনাসদস্য রয়েছেন। রাঙ্গামাটির মানিক ছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্থানীয়দের উদ্ধার করতে গিয়ে প্রাণ দিলেন ৬ সেনা। নিহত ৪ সেনাসদস্যর মধ্যে আছেন মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন। বাকিদের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত আরও ৬ সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে তা সম্ভব হয় নি।
সংবাদ শিরোনাম :
একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরো পাঁচ দিন ভারি বর্ষণের শঙ্কা
জামাল ভূঁইয়ার নায়িকা জেবা জান্নাত
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন
সেমিফাইনালে আগুনঝরা দুই লড়াই, কারা এগিয়ে ফাইনালের পথে
পানির নিচে রাজধানী
ঝুম বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার উপকারিতা
মানুষের হাতে বাড়ছে নগদ টাকা
বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার গভীর শোক প্রকাশ তিন জেলায় পাহাড় ধসে নিহত ৪৫
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- 450
Tag :
জনপ্রিয় সংবাদ



























