ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঢাকার চারপাশে নৌপথ চালু ও দূষণ রোধের সিদ্ধান্ত টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা যেভাবে বানাবেন এক কাপ ‘পারফেক্ট’ দুধ চা বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

নতুন গুড়ে মুড়ির মোয়া

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাঙালির ঐতিহ্যের সঙ্গে মুড়ি- মুড়কি একেবারে অতপ্রোতভাবে মিশে আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের সময়ে কৃষকের বাড়িতে নতুন ধান ওঠে। বাড়ি বাড়ি ধুম পড়ে যায় মুড়ি ভাজা ও মুড়ির মোয়া বানানোর। অতিথি আপ্যায়নে মুড়ির মোয়ার জুড়ি নেই।

শহুরে যান্ত্রিক জীবনে মুড়ির মোয়ার স্বাদ বাঙালি প্রায় ভুলতে বসেছে। কিছু কিছু যায়গায় এর দেখা মিললেও আসল স্বাদ খুব একটা পাওয়া যায় না। তবুও দুধের স্বাদ ঘোলে মেটান অনেকে। ঘরেই কিছু সেই গ্রাম বাংলার মুড়ির মোয়ার স্বাদ পেতে পারেন। নিজেই বানিয়ে নিন না। সকালের নাস্তায় ও বিকালের চায়ের টেবিলে পরিবারের প্রিয়জনদের সঙ্গে উপভোগ করুন মুড়ির মোয়া।

খুব সহজে নতুন গুড়ে বানিয়ে নিন মোয়া। বেশ অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন এটি। চলুন জেনে নিন সহজ রেসিপিটি –

উপকরণ: মুড়ি ২৫০ গ্রাম, খেজুরের গুড় ১০০ গ্রাম, পানি সামান্য, ঘি (মোয়া গোল করার জন্য)।

প্রণালী: মৃদু আচে কড়াই বসিয়ে অল্প পানিসহ গুড় জ্বালাতে হবে। গুড় গলতে শুরু করলে সামান্য পানির ছিটা দিন। এবার গুড় কিছুক্ষণ জ্বাল দিয়ে আঠালো করতে হবে। গুড় আঠালো হয়ে গেলে মুড়ি দিয়ে দিন। গুড় ও মুড়ি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। এবার নামিয়ে হালকা ঠাণ্ডা হলে হাতের তালুতে সামান্য ঘি মেখে সহনীয় গরম থাকতেই ভালোভাবে চেপে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোয়া বানাতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

নতুন গুড়ে মুড়ির মোয়া

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১