ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির বন্যাদুর্গতদের খোঁজ নিতে রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গুঁড়া দুধের ক্ষীর পাটিসাপটা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাঙালি মানেই পিঠা ও পায়েসের ভরপুর আয়োজন। শীত হোক, ঈদ হোক, ছোট বড় সব উৎসবে থাকা চাই সুস্বাদু পিঠার আয়োজন। বাহারি সব পিঠার ভীড়ে কখনো গুঁড়া দুধের ক্ষীর পাটিসাপটা খেয়ে দেখেছেন কি? পরিবার আর অতিথি আপ্যায়নে পাটিসাপটা পিঠার জুড়ি নেই।

যেকোনো সময় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার পিঠাটি। চলুন তবে জেনে নেয়া যাক গুঁড়া দুধের ক্ষীর পাটিসাপটা তৈরির রেসিপিটি-

উপকরণ: চালের গুঁড়া এক কাপ, ময়দা আধা কাপ, গুঁড়া দুধ ১/৩ কাপ, লবণ আধা চা চামচ, খেজুরের গুড় (তরল) আধা কাপ

ক্ষীরসা তৈরির উপকরণ: পানি এক কাপ, গুঁড়া দুধ এক কাপ, সুজি ১/৪ কাপ, ঘি দুই টেবিল চামচ, গুড় ১/৩ কাপ।

প্রণালী: প্রথমে একটি বাটিতে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার খেজুরের গুড় দিয়ে, পানি দিন প্রয়োজন মতো। পাতলা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন।

ক্ষীরসা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে পানি ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি গরম হলে সুজি ও ঘি দিয়ে অনবরত নাড়ুন। ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে গুড় মিশিয়ে নিন। এবার প্যানে ঘি ব্রাশ করে চুলায় অল্প আঁচে রাখুন। এরপর চামচে ব্যাটার নিয়ে ঢেলে দিন প্যানে। হাতল ধরে প্যান ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন।

চুলার জ্বাল একদম কম রাখবেন। এক কোনায় লম্বা করে ক্ষীর দিয়ে ভাঁজ করে আরো কয়েক মিনিট উল্টেপাল্টে নামিয়ে পরিবেশন করুন গুঁড়া দুধের ক্ষীর পাটিসাপটা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা

গুঁড়া দুধের ক্ষীর পাটিসাপটা

আপডেট টাইম : ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১