ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সরকার বন্যার্তদের পাশে আছে : শিক্ষামন্ত্রী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বন্যার কারণে সৃষ্ট মানুষের দুর্ভোগ দূর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সর্বদা বন্যার্তদের পাশে আছে।

তিনি আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে একথা বলেন।

বন্যাকবলিত এলাকার একজন মানুষও অনাহারে থাকবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। দুর্গত এলাকার লোকজনের হাতে সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আজ সকাল ১০টা থেকে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শরিফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি স্থানীয় লোকজনের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালিক আহমদ, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সরকার বন্যার্তদের পাশে আছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭