ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ছুটির দিনে লেবু পাতায় মাংসের সুস্বাদু কোরমা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ মাংস বিভিন্নভাবে রান্না করা যায়। তার মধ্যে ভুনা ও ঝোলই বেশি খাওয়া হয়। ছুটির দিন মানেই তো ভালো-মন্দ খাওয়া! আজ তবে স্বাদ বদলাতে রান্না করুন লেবু পাতায় মাংসের কোরমা।

কোরমা মুঘলদের সঙ্গে ভারতবর্ষে প্রবেশ করে সুদূর মধ্য এশিয়া থেকে ইরান, তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার অনেক জায়গায় বিশেষভাবে জনপ্রিয়। যদিও দেশভেদে রান্নায় আছে বৈচিত্র্য।

jagonews24

লেবু পাতার ঘ্রাণ মাংসের কোরমার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। এর অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক রেসিপি—

উপকরণ
১. গরুর মাংস ১ কেজি
২. তেল ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ২ কাপ
৪. মেথি ১ চা চামচ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. এলাচ ৫টি
৮. দারুচিনি ৪টি (মাঝারি)
৯. লবণ পরিমাণমতো
১০. পানি ১ লিটার
১১. কাঁচা মরিচ ১০টি
১২. লেবু পাতা ৫টি

jagonews24

পদ্ধতি: গরম তেলে মেথি হালকা করে ভাজুন। এরপর একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে নাড়ুন।

একটু কষানো হয়ে গেলে গরুর মাংস ও পানি ঢেলে দিন। হালকা আঁচে ৪০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়।

মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর ৫ মিনিট আগে কাঁচা মরিচ, লেবু পাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার লেবুপাতায় গরুর মাংসের কোরমা।

ভাত কিংবা রুটি-পরোটার সঙ্গে বেশ মানিয়ে যায় মজাদার এ কোরমা। চাইলে খাসির মাংস দিয়েও একই উপায়ে তৈরি করে নিতে পারেন মাংসের কোরমা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ছুটির দিনে লেবু পাতায় মাংসের সুস্বাদু কোরমা

আপডেট টাইম : ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১