ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ ‘আন্তালিয়া লিডার্স সামিটে’ প্রধানমন্ত্রী সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. পারভেজ ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জুবাইদা রহমানের হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীর কাছে ভোট চাইলেন মিস ইউনিভার্স বাংলাদেশের মাহি ইরানে হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফের ইসরায়েলের সেনাপ্রধানের বিরোধ প্রকাশ্যে

ধর্ষণের কথা স্বীকার করেছে ইভান

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে এনে এক তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান। শুক্রবার (৭ জুলাই) সকালে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান

এর আগে বৃহস্পতিবার র‌্যাব-১১ ইভানকে নারায়ণগঞ্জে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কে ন্যাম ভিলেজ-এর বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেকে  আনে ইভান। এরপর ওই তরুণীকে ধর্ষণের পর গভীর রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। ইভানের বিরুদ্ধে  এসব  অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য,  এর আগেও  জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ওষুধ আবিষ্কারে নতুন সম্ভাবনা, এআই খুঁজে দেবে কার্যকর রাসায়নিক যৌগ

ধর্ষণের কথা স্বীকার করেছে ইভান

আপডেট টাইম : ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭