বাঙালী কণ্ঠ ডেস্কঃ খিচুড়ি ছাড়া বাঙালির বর্ষাযাপন যেন অসম্পূর্ণই থেকে যায়। শহর, নগর কিংবা গ্রাম- খিচুড়ির জনপ্রিয়তা সর্বত্রই।
কিভাবে এই মুখরোচক খাবারটি বাঙালির পাতে ঠাঁই পেল তা অবশ্য জানা যায় না। তবে চাল-ডাল মিশিয়ে চটজলটি পরিপূর্ণ একটা খাবার তৈরি হওয়ায় যেমন রাঁধুনীর পরিশ্রম বাঁচে, তেমনি রসনাও তৃপ্ত হয় পরিবারের সবার। শুধু সুস্বাদুই নয়, খিচুড়ির আছে বিভিন্ন পুষ্টিগুণও। জেনে নিন কেন বর্ষায় পাতে রাখবেন খিচুড়ি।
খিচু়ড়িকে বলা হয় পরিপূর্ণ খাবার। কারণ এতে পু্ষ্টির সঠিক সামঞ্জস্য আছে ৷ খিচুড়ি থেকে শর্করা, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম পায় আমাদের শরীর৷ খিচুরির সাথে সবজি কিংবা মাংস যোগ করলে খাদ্যগুণ আরও বেড়ে যায়৷
নরম ও পুষ্টিকর হওয়ায় খিচুড়ি শিশু ও বৃদ্ধদের উপযোগী ৷ শিশু আর বয়স্কদের জন্য রান্নার সময় কম তেল-মসলা দিয়ে সহজপাচ্য করে রাখতে হবে৷
আয়ুর্বেদশাস্ত্রে খিচুড়ির ভূমিকা গুরুত্বপূর্ণ৷ শরীরকে শীতল রাখার পাশাপাশি এই খাবার টক্সিন দূর করে ৷ পরিপাক প্রক্রিয়াকে উন্নত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খিচুড়ি৷
গ্লাটেনমুক্ত খাবার যারা পছন্দ করেন বা শারীরিক প্রয়োজনে খান, তার ডায়েটে অবশ্যই রাখুন খিচুড়ি।
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই
গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর
চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট
২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন
নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ
বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের
শুধু বর্ষাযাপন নয়, খিচুড়ির রয়েছে পুষ্টিগুণও
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- 312
Tag :
জনপ্রিয় সংবাদ



























