ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ঈদ স্পেশাল গরুর মাংসের শাহী রেজালা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কোরবানির ঈদে কমবেশি সবাই গরুর মাংস দিয়ে নানান পদের খাবার রান্না করেন। এর মধ্যে গরুর মাংসের শাহী রেজালা খুবই জনপ্রিয়। তবে সঠিক পদ্ধতিতে রেজালা রান্না করতে না পারলে এর আসল স্বাদ পাওয়া কখনোই সম্ভব না। অনেকেই আবার মনে করেন রেজালা তৈরি করা ঝামেলার কাজ। তাই এই সুস্বাদু রেসিপিটি অনেকেই রান্না করতে চান না। আসলে এই ধারণাটি ভুল।

গরুর মাংসের শাহী রেজালা তৈরির সঠিক ও সহজ রেসিপিটি জানা থাকলে এটি তৈরি করা মোটেও কঠিন মনে হবে না। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে সহজ উপায়ে গরুর মাংসের শাহী রেজালা তৈরি করবেন-

উপকরণ: এক কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি এক কাপ, আদা ও রসুন বাটা, হলুদ-জিরা ও ধনিয়া, কেওড়া জল ও কিশমিশ, আলুবোখারা ও টক দই, বাদাম বাটা ও চিনি, কাঁচা মরিচ বাটা বা পেস্ট, জয়ফল-জয়ত্রী-পোস্তদানা, গরম মশলা (এলাচি-দারচিনি) তেজপাতা ও তেল, লবণ সব কিছু পরিমাণমতো।

প্রণালী: একটি চালনিতে মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে দই আর অল্প পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক মেরিনেট করে রেখে দিন। এরপর মাংসে তেল, কাঁচামরিচ পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, জিরা, ধনিয়া, লবণ, বাদাম বাটা, চিনি, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা বাটা, তেজপাতা, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানোর হয়ে গেলে মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন। চুলা অল্প আঁচে রাখুন। মাংস সিদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পরে দেখে নিন।

মাংস সিদ্ধ হয়ে আসলে কেওড়া জল, কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরো কিছু সময় জ্বাল দিন। তারপর লবণ-ঝাল ঠিক আছে কিনা দেখে নিন। এরপর বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে মজাদার গরুর মাংসের রেজালা ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ঈদ স্পেশাল গরুর মাংসের শাহী রেজালা

আপডেট টাইম : ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১