ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বরখাস্তের তিন দিন পর ফের মেয়রের চেয়ারে মান্নান

বাঙালী কণ্ঠ নিউজঃ  সাময়িক বরখাস্ত হওয়ার ৩ দিন পর ফের আদালতের নির্দেশে ফের মেয়রের চেয়ারে বসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান। সোমবার বেলা ১টার দিকে অধ্যাপক মান্নান কাউন্সিল ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে নিজ দফতরের চেয়ারে আসন গ্রহণ করে। এর আগে অধ্যাপক এমএ মান্নান নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপিপন্থী কিছু কাউন্সিলর সিটি কর্পোরেশনের সামনে এসে উপস্থিত হন। বেলা একটার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে নামার পর দলীয় নেতাকর্মী, কাউন্সিলরগণ এবং সিটি কর্পোরেশনের কর্মচারীরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।

পরে মেয়র তার নিজ দফতরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আইনী লড়াই বিজয়ী হয়ে ফের মেয়রের দায়িত্ব পালন করতে এসেছি। যেহেতু সিটি নির্বাচনের এক বছরেরও কম সময় রয়েছে সেহেতু রাস্তাঘাট, পানি নিষ্কাশনসহ অতি জরুরি কাজগুলো দ্রুত সম্পাদন করা হবে।

গাজীপুর সিটি মেয়র এম এ মান্নান ২০১৩ সালে প্রথম মেয়র নির্বাচিত হওয়ার পর গত চার বছরে তিনবার বরখাস্ত এবং ২২ মাস করাভোগ করেছেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন মাত্র ১৮ মাস ১৯ দিন। তার বিরুদ্ধে ৩০টি মামলা আছে। ২৮ মাস নগর ভবনের বাইরে থাকার পর গত ১৮ জুন আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় গাজীপুর সিটি করপোরেশনের চতুর্থ বছর পূর্তির দিন ফের মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়। মেয়র পদ ফিরে পেতে মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশের বিরুদ্ধে মান্নান গতকাল রোববার হাইকোর্টে রিট করেন। দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি শেষে মন্ত্রণালয়ের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। তৃতীয় দফা সাময়িক বহিষ্কারের তিন দিন পর আজ দুপুরে তিনি ফের মেয়রের চেয়ারে বসলেন।

প্রসঙ্গত, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় তিনি জামিন পান। মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

বরখাস্তের তিন দিন পর ফের মেয়রের চেয়ারে মান্নান

আপডেট টাইম : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭