ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

২৪০০ বছর সাগরে নিমজ্জিত ঝুড়ির ফল আজও অক্ষত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সম্প্রতি মিশরের আবু কির উপসাগরে নিমজ্জিত প্রাচীন মহানগরী, থনিস-হেরাক্লিয়ন নিয়ে গবেষণার সময় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের এক ফলের ঝুড়ি খুঁজে পেয়েছেন গবেষকরা। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, সেই ঝুড়িতে থাকা ফল এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে!
ঝুড়িটির মধ্যে পাওয়া গেছে ডুম বাদাম, যা আসলে এক ধরনের আফ্রিকান পাম ট্রি জাতীয় গাছের ফল। প্রাচীন মিশরীয়রা একে পবিত্র বলে গণ্য করতো। সেইসঙ্গে আরও পাওয়া গেছে আঙুরের বীজ। মাটির নিচের একটি কক্ষে পাওয়া গেছে এই ঝুড়িগুলো। গ্রিক সিটি টাইমস এর তথ্য অনুযায়ী, সম্ভবত ফলগুলো মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য হিসেবে নিবেদন করা হয়েছিল। ঝুড়িগুলোর পাশেই একটি ১৯৭/২৬ ফুটের ‘টুমুলাস’ পাওয়া যায় (কবরের মতো এক প্রকার টিলা এবং শেষকৃত্যের কাজে ব্যবহৃত হয়)।

সমুদ্রবিজ্ঞান বিষয়ক প্রত্নতত্ত্ববিদ ফ্র্যাংতক গোডিও জানান, ঝুড়ির মধ্যে থাকা কোনো কিছুই নষ্ট হয়নি। বলাই বাহুল্য যে, ২৪০০ বছর পুরনো এক ঝুড়িতে অক্ষত ফল দেখে অত্যন্ত অবাক হয়েছেন গবেষকরাও।

গোডিও আরো বলেন, সব জায়গায়ই আমরা পোড়া জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম। কোনো এক বিশেষ অনুষ্ঠান তো সেখানে হয়েছেই। শত শত বছর ধরে এই জায়গা বদ্ধ অবস্থায় ছিল বলা যায়, যেহেতু আমরা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের গোড়ার দিকের পর থেকে কোনো বস্তু এখানে পাইনি। তবে শহরটি কিন্তু এর পরও কয়েক শত বছর টিকে ছিল।

টুমুলাসের আশেপাশে পাওয়া অন্যান্য দ্রব্যের মধ্যে ছিল প্রাচীন তৈজসপত্র, ব্রোঞ্জের তৈরি বিভিন্ন নিদর্শন এবং মিশরীয় দেবতা ওসিরিসকে চিত্রায়িত করে বানানো মূর্তি। গোডিও বলেন, আমরা অসংখ্য সিরামিকের জিনিসপত্র পেয়েছি। একটার উপরে আরেকটা রাখা অবস্থায়… এগুলো আসলে আমদানি করা সিরামিক ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

২৪০০ বছর সাগরে নিমজ্জিত ঝুড়ির ফল আজও অক্ষত

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১