ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের নেত্রকোনার হাওরাঞ্চলে কৃষি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী নিত্যপণ্য মধ্যবিত্তদেরও ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে: চরমোনাই পীর রাঙামাটিতে পানিবন্দি কয়েক হাজার মানুষ, আশ্রয়কেন্দ্রে বাড়ছে ভিড় চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

অজ্ঞাত রোগে সীতাকুণ্ডে ৯শিশুর মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ  ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুরা। তাদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সের অপেক্ষায় অভিভাবকেরা। আজ বেলা সাড়ে তিনটার দিকে মধ্যম সোনাইছড়ি রেলগেট এলাকা থেকে ছবিটি তুলেছেন কৃষ্ণ চন্দ্র দাসচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত রোগে গত এক সপ্তাহে নয় শিশু মারা গেছে। সর্বশেষ আজ বুধবার সকালে মারা গেছে চার শিশু। এর
আগে গত বৃহস্পতিবার প্রথম এক শিশু মারা যায়।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রথম আলোকে বলেন, ‘এই শিশুগুলোর প্রথমে জ্বরের সঙ্গে শরীরে বিচি ওঠে। এরপর কাশি ও শ্বাসকষ্ট হয়ে তারা মারা গেছে। আমরা আজ এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখান থেকে আরও ৩৬ শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘এটাকে আমরা অজ্ঞাত রোগ বলছি। এটা পরীক্ষা–নিরীক্ষা করার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা সিদ্ধান্ত দেবে।’

খবর পাওয়ার পর আজ ঘটনাস্থলে সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যান। তাঁরা ত্রিপুরা পাড়ার বিভিন্ন ঘর থেকে জ্বরাক্রান্ত শিশুদের বের করে ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানোর ব্যবস্থা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

অজ্ঞাত রোগে সীতাকুণ্ডে ৯শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭