ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে হাসিনা বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী সুনামগঞ্জে হু হু করে বাড়ছে নদীর পানি, প্রস্তুত ১৩১১ আশ্রয়কেন্দ্র চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী বিবাহবিচ্ছেদে যা পেয়েছিলেন শেখ হাসিনা কন্যা পুতুল দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব : জামায়াত আমির ২০২৬ ফুটবল বিশ্বকাপ কে জিতবে বিশ্বকাপ? সুপার কম্পিউটার দিল ভবিষ্যদ্বাণী চট্টগ্রামে শনিবারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত

শীতে আলুর স্যান্ডউইচ

শীতের সময়টায় মুখরোচক খাবার খেতে অনেকেই পছন্দ করেন। তবে গতানুগতিক মুখরোচক খাবারের পরিবর্তে একটু ভিন্ন কিছু খেতে চাইলে শীতের সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন মজাদার আলুর স্যান্ডউইচ। খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলা যায় ভীষণ মজার এই খাবারটি। জেনে নিন রেসিপি।

উপকরণ: পাউরুটি ৪ পিস, আলু সেদ্ধ দুটি, সয়াবিন তেল এক টেবিল চামচ, কাঁচামরিচ কুচি একটি, আদা বাটা দেড় চা-চামচ, পুদিনা পাতা কুচি তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের) একটি, হাফ ক্যাপসিক্যাম কুচি, ছোট গাজর কুচি একটি, হাফ টমেটো কুচি, লবণ পরিমাণ মতো, টমেটো সস, বাটার।

প্রস্তুত প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। এরপর আলুর সঙ্গে টমেটো সস ও বাটার ব্যতীত বাকি সব উপকরণ মাখিয়ে নিন। একটি পাত্রে তেল গরম করে আলুর মিশ্রণটাকে কিছুক্ষণ ভেজে নিন। এরপর একটি তাওয়ায় পাউরুটি হালকা সেঁকে নিন। এবার পাউরুটিগুলোকে মাঝে কেটে নিন কোণাকুণি করে। পাউরুটির মাঝে প্রথমে বাটার লাগিয়ে নিন তারপর টমেটো সস লাগিয়ে নিন। এরপর আলুর মিশ্রণটি পাউরুটির একটি টুকরাতে একটু পুরু করে লাগিয়ে ওপরে পাউরুটির অপর টুকরাটি বসিয়ে দিন।

ব্যস হয়ে গেল মজাদার আলুর স্যান্ডউইচ। শীতের সকাল অথবা বিকেল বেলা গরম চায়ের সঙ্গে উপভোগ করুন মজাদার এই নাস্তা। চাইলে সেদ্ধ আলুর সঙ্গে সেদ্ধ মটরশুটি যোগ করে খাবারটিকে আরো মুখরোচক করে নিতে পারেন।

তথ্যসূত্র: বোল্ডস্কাই

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

কিস্তির টাকার টেনশনেই বৃষ্টির দিনে রিকশা চালাই

শীতে আলুর স্যান্ডউইচ

আপডেট টাইম : ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২