ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিক্রি হয়নি ‘কোটি টাকার খাট’

শেষ সময়ে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেড়েছে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের বেচাবিক্রি। তবে ফার্নিচারের বিক্রি তেমন নেই।

মেলার ২৯তম দিন রোববারও অবিক্রীত ছিল কোটি টাকা দাম হাঁকানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ১৬ পরীর খাট।

এদিন মেলা ঘুরে দেখা যায়, মূল্য ছাড়ের আশায় ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ফলে বেড়েছে বেচাকেনাও। বিশেষ করে সাংসারিক বিভিন্ন জিনিসপত্র কিনছেন মানুষ। তবে ফার্নিচারের দোকানগুলোতে ক্রেতা নেই। মাসব্যাপী স্টলে শুধু প্রদর্শনই হয়েছে। বিক্রি হয়নি তেমন। কারণ হিসাবে ক্রয়ে আগ্রহীদের অভিযোগ, দাম বেশি হাঁকানো হচ্ছে।

তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বাণিজ্য মেলা শুধু বিক্রির জন্য নয়, প্রদর্শনেও সফলতা আসে।

আখতার ফার্নিচারের কর্মকর্তা মিছির আলী বলেন, দর্শনার্থীদের কাছে পণ্যের দাম ও মডেল দেখানোর কাজটা হচ্ছে। এখানে বিক্রি হবে এমন আশা করা হয়নি। আমাদের পণ্যগুলো সম্পর্কে সাধারণ মানুষের কাছে ধারণা পৌঁছে দেওয়া যাচ্ছে। অর্ডারও পাওয়া যাচ্ছে।

এদিকে ‘কোটি টাকার খাট’ নিয়ে ফাতেমা এন্টারপ্রাইজের মালিক ও খাট প্রদর্শনকারী নুর নবী বলেন, আমাদের খাট আবু বকর নামে একজন মিস্ত্রি ৩ বছরের চেষ্টায় তৈরি করেছেন। এখানে ভালোমানের সেগুন কাঠের মূল অংশ ব্যবহার করা হয়েছে। ফলে এর দাম কোটি টাকা চেয়েছি। এ পর্যন্ত মেলায় ৫৫ লাখ টাকা দাম ওঠেছে। কিন্তু আমরা দেইনি। দাম আরও কিছু বাড়ালে ছেড়ে দেব। মেলার বাকি দুদিনে এই খাট কেউ কিনবেন কিনা তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানতে পারল এটাও বড় পাওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিক্রি হয়নি ‘কোটি টাকার খাট’

আপডেট টাইম : ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩