ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বর্ষায় হাওরের মায়াবী রূপ

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বিধৌত এ দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেঅনেক হাওর। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে, দেশে মোট ৪১৪টি হাওর রয়েছে। তবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডেরহিসাব অনুসারে হাওরের সংখ্যা ৪২৩টি। কিশোরগঞ্জের অষ্টগ্রামের সোমাইহাওর ঘুরে ছবি তুলেছেন রাকিব ছিদ্দিকী।

বর্ষা এলেই হাওরের বিস্তীর্ণ জলরাশি দেখলে মনে হবে এ যেন অথৈ সাগর।কিশোরগঞ্জের সোমাই হাওরে গেলে মনে হবে এ এক অন্য জগত। বিস্তীর্ণপ্রান্তরে জলের নাচন দেখে মুহূর্তেই নেচে উঠবে মন।

হাওরের নীল আকাশে সাদা মেঘের ভেলা। দিগন্তের গা ঘেঁষে গ্রামের পরগ্রাম। সবুজে সবুজময়। আর হাওরের বুকজুড়ে চোখজুড়ানো জলরাশি।মনোরম এই দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন।

বর্ষায় হাওরের জলে নৌকা নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে। ব্যস্ত হাওরেরবুকে বিকেল নামলেই নৌকা নিয়ে বের হয়ে যান ভ্রমণপিপাসুরা। বিকেলেরশান্ত স্নিগ্ধ পরিবেশে দেখতে পারবেন হাওরের মায়াবী রূপ।

যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। জলের ভেতর থেকে উঁকি মারেরূপালি ফসল। হাওরের এই অপরূপ দৃশ্য দেখতে দেশের বিভিন্ন অঞ্চলথেকে ছুটে আসেন পর্যটকরা। দেখে মুগ্ধ হন।

হাওরের বুকে বাঁশের ভেলায় ভাসছেন দুই বাঁশ ব্যবসায়ী। বাঁশ বিক্রি করেইতারা জীবিকা নির্বাহ করেন। এভাবে বাঁশ ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাওরেরএকপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বর্ষায় হাওরের মায়াবী রূপ

আপডেট টাইম : ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭