ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

নিদ্রা ও এন্ড্রুকে বরণ করলেন প্রধানমন্ত্রী

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শেরপুরের মেয়ে গৃহকর্মী নিদ্রা ও নেত্রকোণার ছেলে এন্ড্রু। তাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

শুক্রবার (২৭ অক্টোবর) প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

বিপ্লব বড়ুয়া তার পোস্টে বলেন, ব্রাসেলস থেকে ফিরেছেন গৃহকর্তা। গাড়ি-বারান্দায় মমতায় জড়ানো ফুল নিয়ে উপস্থিত কন্যাসম নিদ্রা ও নতুন বর এন্ড্রু। উপস্থিত অনেকের কাছেই তারা অচেনা, রহস্য অজানা। স্বয়ং গৃহকর্তা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সালাম করালেন। এ এক অভূতপূর্ব দৃশ্য।

তিনি বলেন, দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা ২৪ অক্টোবর জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে বিয়ে করেছেন নেত্রকোণার ছেলে এন্ড্রুকে। আজ বর-কনে যুগলকে গৃহকর্তা, জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা আশীর্বাদ করলেন। যেন আটপৌঢ়ে বাঙালি মায়ের প্রকৃত রূপ।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কাছে ঘরে-বাইরে সকলেই সমান। ব্যক্তিগত বড় কর্তা থেকে বাগানের মালি, নেই কোনো ভেদাভেদ। যার বাড়ির দৃশ্য সম্পর্কে কাজী নজরুল ইসলামের কথাটাই সত্য, ‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রিশ্চান’, যার বিশ্বাসের বেদিমূলে ‘আমার এ দেশ সব মানুষের, সব মানুষের’।

তিনি আরও বলেন, নিদ্রা-এন্ড্রুর বরণদৃশ্য দেখে কেবলই মনে হলো, ‘তুমি দেশের তুমি দশের, তুমি আমাদের মতো কেউ…তুমি বাংলাদেশের নেতা।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

নিদ্রা ও এন্ড্রুকে বরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩