ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

ডিবি পরিচয়ে তুলে নিতে এলে যা করতে বললেন হারুন

অন্য কোনও আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পরিচয়ে কাউকে গ্রেপ্তার করে তাহলে ডিবি ও সংশ্লিষ্ট থানাকে জানাতে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা প্রধান (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ।

রোববার (১৯ নভেম্বর) মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এ সময় হারুন বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলার স্বার্থে অনেক সময় অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তবে অন্য কোনো বাহিনী ডিবি পরিচয় দিয়ে গ্রেপ্তার করে তাহলে সংশ্লিষ্ট থানাকে জানানোর আহ্বান জানাচ্ছি।

ডিবি পরিচয়ে অনেককেই আটকের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে হারুন বলেন, কেউ ডিবি বললেই তাদের গাড়িতে উঠবেন না, আগে যাচাই করবেন। আমরা আগেও অনেকবার একটা কথা বলেছি। আমাদের ডিবি সদস্যরা আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অনুযায়ী গ্রেপ্তার করতে যায়। এক্ষেত্রেও আমাদের নির্দেশনা হলো, তাদের আইডি কার্ড ঝোলানো থাকবে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আধুনিক যে জ্যাকেট রয়েছে সেটি তাদের শরীরে থাকবে।

মহানগর গোয়েন্দা প্রধান বলেন, কেউ ডিবির কথা বললে বিশ্বাস করবেন না। আমি বিনীত অনুরোধ করবো, যারাই ডিবির নাম ব্যবহার করেন, তারা ডিবির নাম ব্যবহার না করে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনও সংস্থার স্ব স্ব পরিচয় দেবেন। তবে অনেক সময় আছে কিছু অপরাধী অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। তারাও ডিবির নাম ব্যবহার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ডিবি পরিচয়ে তুলে নিতে এলে যা করতে বললেন হারুন

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩