ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

জেলা-উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ

বাঙালী কণ্ঠ নিউজঃ কর্মজীবী নারীদের জন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় পর্যায়ক্রমে মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ইতোমধ্যে ২০টি প্রকল্প পাস হয়েছে। ৬০টি প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া মহিলা হোস্টেলের আসন আরও ২ হাজার ৪৭৫টি বাড়ানোর কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শুধু হোস্টেল নয় নারীরা যাতে তাদের শিশু সন্তানকে ডে কেয়ারে রেখে কাজে যেতে পারে সেই উদ্যোগও নেয়া হয়েছে। বর্তমানে মহিলা বিষয়ক অধিদফতর পরিচালিত ৪৩টি ডে কেয়ার সেন্টার আছে। আর ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে ৬০টি ডে কেয়ার সেন্টার নির্মাণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে আরও ৪২৯টি ডে কেয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

মহিলা বিষয়ক অধিদফতর সূত্র জানায়, ঢাকায় ৩টি এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও যশোরে একটি করে মোট ৭টি কর্মজীবী মহিলা হোস্টেল আছে। এতে ১ হাজার ৩৯৯ কর্মজীবী নারী আবাসন সুবিধা পাচ্ছেন। সূত্র জানায়, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ১৩০ আসন বিশিষ্ট এবং মিরপুর ও খিলগাঁও হোস্টেলে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে ৫৫৮ আসনের কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের কার্যক্রম চলছে।

সাভারের বড় আশুলিয়ায় কর্মরত নারী গার্মেন্টস শ্রমিকদের জন্য ৭৪৪ সিটের হোস্টেল নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন সেখানে ভর্তির কাজ চলছে। সাভারের আশুলিয়ায় গার্মেন্টসে কর্মরত নারী শ্রমিকদের জন্য ৭৯৮ আসনের হোস্টেল নির্মাণ হচ্ছে। ঢাকার নীলক্ষেতে কর্মজীবী মহিলা হোস্টেল সংলগ্ন নতুন ১০তলা ভবনে ২৪৫ আসনের হোস্টেল নির্মাণ হচ্ছে।

এছাড়া মহিলা সংস্থা পরিচালিত সংস্থার ঢাকাস্থ প্রধান কার্যালয় বেইলি রোডে ৯তলা থেকে ১২তলা পর্যন্ত কর্মজীবী মহিলাদের নিরাপদ আবাসনের সুবিধা দেয়ার জন্য ২০৭টি আসন বিশিষ্ট ‘শহীদ আইভি রহমান কর্মজীবী মহিলা হোস্টেল’ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মহিলা অধিদফতরের মহাপরিচালক বেগম সাহিন আহমদ চৌধুরী বৃহস্পতিবার বলেন, নারীদের অধিক হারে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সব মিলিয়ে মোট ৭টি হোস্টেল পরিচালিত হচ্ছে। কর্মজীবী নারীদের তুলনায় আসন সংখ্যা খুবই সীমিত জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা উপজেলায় মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

জেলা-উপজেলায় কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭