ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আরও ১০ সংসদীয় কমিটি, মন্ত্রিত্ব হারানো ৩ এমপি হলেন সভাপতি

দ্বাদশ জাতীয় সংসদের আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ৫০টি কমিটির মধ্যে ৩৮টি কমিটি গঠিত হলো। মঙ্গলবার গঠিত ১০ কমিটির মধ্যে তিনটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মন্ত্রিত্ব হারানো ৩ এমপি।

তারা হলেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন আ হ ম মুস্তফা কামাল। এবারের মন্ত্রিসভায় তার জায়গা হয়নি। তাকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। গত একাদশ সংসদে এই কমিটির সভাপতি ছিলেন আবুল হাসান মাহমুদ আলী। তাকে এবার অর্থমন্ত্রী করা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এম এ মান্নান। আওয়ামী লীগের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবার পরিকল্পনা মন্ত্রী করা হয়েছে আব্দুস সালামকে।

গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালেক। এবার তিনি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

সংসদ নেতা শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে এই কমিটিগুলো গঠনের প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আরও ১০ সংসদীয় কমিটি, মন্ত্রিত্ব হারানো ৩ এমপি হলেন সভাপতি

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪