ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

শেখ হাসিনাকে গয়েশ্বর বললেন, ‘এত সুন্দর জেলখানা বানাইছেন, থাকবেন না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এত সুন্দর জেলখানা বানাইছেন, সেখানে থাকবেন না, এটা কী করে হয়?’

তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে লণ্ডভণ্ড করছেন, দুর্যোগ খুব কাছে। আলীবাবা চল্লিশ চোরা একসাথে জেলখানায় যাবেন।’

মঙ্গলবার (২৪ মে) দুপুরে নয়াপল্টনস্থ ভাসানী ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মুক্তি দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে করে গয়েশ্বর বলেন, ‘পালিয়ে থাকবেন না। আইনের আশ্রয়ে যান। জেলে থাকা সম্মানজনক।

কিছুটা নিরাপদও। আন্দোলন সংগ্রাম যেহেতু নাই, জেলখানায় থাকাই ভাল। পালিয়ে থাকতে যে খরচা হয় জেলে থাকলে এত খরচ হবে না।’

তিনি বলেন, ‘বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে জনগণকে বিভ্রান্ত করতে চেয়ে সরকার পারেননি। একের পর এক নাটক, মিথ্যা বলে বেশিদিন টিকে থাকা যায় না।’

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন একটা হচ্ছে শোনা যাচ্ছে অথচ এমন আলামত দেখি না। ২০১৪ সালের মতো একই পরিস্থিতি থাকলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না।’

একই অনুষ্ঠানে বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বলেন, ‘ক্ষমতা ছেড়ে দিলে হাসিনা নিজেও বাঁচবে না তার দলও বাঁচবে না এ শঙ্কায় রয়েছেন। তারা ভয় পেয়ে জোর করে ক্ষমতায় থাকতে চায়। এজন্য গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এখনো সময় আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন। অন্যথায় ফল ভাল হবে না। এজন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

‘বিএনপি ষড়যন্ত্রের দল না, ষড়যন্ত্রও করে না। নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চায় না বিএনপি’, বলেন তিনি।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার, কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।-বাংলামেইল

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

শেখ হাসিনাকে গয়েশ্বর বললেন, ‘এত সুন্দর জেলখানা বানাইছেন, থাকবেন না’

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬