ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সঞ্চয়পত্র: গ্রাহক ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা

সঞ্চয়পত্রের মুনাফা সময় মতো জমা না হওয়ায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়। এছাড়া সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতেও ঘুরতে হয় গ্রাহকদের।এই ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের ইন্টিমেশন প্রদান (চেকের মাধ্যমের নিশ্চিত) নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সঞ্চয়পত্র মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসাবে জমা নিশ্চিত করতে হবে।

এছাড়া ২০২২ সালে ২০ জুন জারি করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্টগুলো (সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ড) বিক্রয় ও বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সঞ্চয়পত্র: গ্রাহক ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা

আপডেট টাইম : ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪