ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৩ মাসে প্রায় তিন হাজার কোটিপতি বেড়েছে দেশে

চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। গত  প্রান্তিক মার্চের চেয়ে এ সংখ্যা ২ হাজার ৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

হালনাগাদ প্রতিবেদেনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

তথ্য বলছে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা আমানতের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৩ মাসে প্রায় তিন হাজার কোটিপতি বেড়েছে দেশে

আপডেট টাইম : ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪