ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ: মাহমুদুর রহমান

দেশের মিডিয়া বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের দোসরের কাজ করেছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আগামী ডিসেম্বরের মধ্যেই আমার দেশ পত্রিকা বাজারে আসবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘আমার দেশের সংবাদ সম্মেলনে’ তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান বলেন, ‘হাসিনার ফ্যাসিবাদ যে এত ভয়ংকর হয়ে উঠেছিল, তার পেছনে যেমন পুলিশ, আমলা, ব্যবসায়ী, সেনাবাহিনীর ভূমিকা ছিল, তার সঙ্গে মিডিয়ারও ভূমিকা ছিল। মিডিয়া ১৬ বছর ধরে ফ্যাসিবাদের দোসরের কাজ করেছে।’

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলনের নামে নির্লজ্জ তেলবাজির প্রতিযোগিতা আমরা দেখেছি। সাংবাদিক হিসেবে আপনাদের ছোট হয়ে যাওয়ার কথা। এতটা ছোট হতে পারে আপনাদের সম্পাদকেরা! আমার তো বিদেশে বসেই লজ্জা লাগত!’

আমার দেশ পত্রিকা আগামী ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে জানিয়ে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘যতই কষ্ট হোক, ডিসেম্বরের মধ্যে আমরা আপনাদের হাতে আমার দেশ তুলে দেব। মত প্রকাশের জন্য আওয়াজ তুলবে আমার দেশ।’

বর্তমান সময়ে ‘আমার দেশ’-এর মতো শক্তিশালী মিডিয়ার প্রয়োজন আছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘আমার দেশের আমরা যাঁরা পরিচালক আছি, তাঁরা সীমিত অর্থের মালিক। আর আমরা কোনো করপোরেট মিডিয়া না। বাংলাদেশে একমাত্র আমার দেশ কোনো করপোরেট বা দলীয় মিডিয়া না। আমরা নিজেরা কষ্ট করে চালাই। বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থা, যে ষড়যন্ত্রের মুখে আমরা দাঁড়িয়ে আছি, সেই ষড়যন্ত্রের মুখে আমার দেশের মতো শক্তিশালী মিডিয়া প্রয়োজন, যে মিডিয়া কোনো করপোরেট স্বার্থের জন্য দাঁড়াবে না, কোনো দলের জন্য দাঁড়াবে না। দাঁড়াবে বাংলাদেশের জন্য গণমানুষের অধিকারের জন্য। সাংবাদিকদের কথা বলার অধিকারের জন্য দাঁড়াবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে আমার দেশ: মাহমুদুর রহমান

আপডেট টাইম : ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪