ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রাজনীতি ছাড়ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘোষণা দিয়েছেন, পানামগেট কেলেংকারি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেয়ার পর মন্ত্রিত্ব এবং ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ইস্তফা দেবেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেদিন সুপ্রিম কোর্ট রায় দেবে সেদিনই আমি পদত্যাগ করব এবং আর কখনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।’

রাজধানী ইসলামাবাদে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন চৌধুরী নিসার। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে শাহবাজ শরীফ ও চৌধুরী নিসারের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো। শাহবাজের সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী ইসহাক দার, রেলওয়েমন্ত্রী খাজা সাদ রফিক ও জ্বালানিমন্ত্রী শহীদ খাকান আব্বাসিসহ দলের বেশ কেয়কজন নেতা।

গত দেড় মাসে চৌধুরী নিসারকে দলের কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি কেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো ভুল ট্রেনের যাত্রী নই।’

তিনি জানান, দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তিনি শিগগিরি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সূত্র: পার্স টুডে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রাজনীতি ছাড়ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭