ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পাহাড়-আকাশের মেলবন্ধন বিছানাকান্দি

সিলেটের বিছানাকান্দি থেকে প্রায় ১০০ গজ দূরে থাকা লাল পতাকাগুলো জানান দেয় পাশেই ভারত।
মেঘালয়ের পাহাড় থেকে ছোটবড় পাথরের ওপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ, যা হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য এক আকর্ষণীয় স্থান।
পাথর, পানি, পাহাড় আর আকাশ নিয়েই যেন বিছানাকান্দি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে বিছানাকান্দিতে।
কীভাবে যাবেন বিছানাকান্দিতে
সিলেটে আপনি ট্রেনে বা বাসে করে যেতে পারেন। সিলেট শহরের যেকোনো প্রান্ত থেকে রিজার্ভ করা সিএনজি নিয়ে যেতে হবে হাদার বাজার, ভাড়া নেবে বড়জোর ৫০০ টাকা।
সিলেটের আম্বরখানা থেকেও যাওয়া যায় আলাদাভাবে। সেখানে প্রতি সিএনজিতে চারজন করে নেওয়া হয় হাদার বাজার পর্যন্ত। ভাড়া জনপ্রতি ৮০ টাকা। সময় লাগবে দেড় ঘণ্টার মতো। হাদার বাজার নেমে নৌকা ঠিক করতে হবে বিছানাকান্দি পর্যন্ত। ভাড়া নেবে ৪০০-৫০০ টাকা আপডাউন। স্থানীয়রা ইদানীং পর্যটক বেশি দেখে নৌকার কৃত্রিম সংকট সৃষ্টি করে নৌকা ভাড়া বেশি নিচ্ছে।
সে ক্ষেত্রে ৮০০-১০০০ টাকা লাগতে পারে। দামাদামি করে উঠবেন, কারণ হাদার বাজার থেকে বিছানাকান্দির দূরত্ব খুব একটা বেশি নয়। ইঞ্জিনচালিত নৌকায় যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগে।
কোথায় থাকবেন
সিলেট শহরে এখন অনেক উন্নতমানের হোটেল রয়েছে। বিছানাকান্দিতে দিনে গিয়ে দিনে ফেরা যায় সিলেট শহর থেকে। তাই সিলেট শহরেই থাকতে পারেন। আবার নলজুড়ি উপজেলা সরকারি ডাকবাংলোতে অনুমতি সাপেক্ষে এখানে থাকতে পারেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

পাহাড়-আকাশের মেলবন্ধন বিছানাকান্দি

আপডেট টাইম : ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪