ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে গিয়ে আলী আকবর খান (৭২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের প্রবেশমুখ ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বি-১ ব্লকে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের সঙ্গে আসা পর্যটক আনিসুর রহমান জানান, আলী আকবর হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে তিনি ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় করচ গাছ ধরে গোসল করছিলেন।

একপর্যায়ে গাছ থেকে তার হাত ফসকে গেলে পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অন্য পর্যটকেরা তাকে উদ্ধার করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে একটি নৌকায় ৩২ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। তাদের মধ্যে আলী আকবর খান, তার স্ত্রী, মেয়ে ও জামাতাও ছিলেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ বলেন, বিকেল ৫টার দিকে আলী আকবর খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াচ টাওয়ার এলাকায় একটি গাছ ধরে গোসল করার সময় গাছ থেকে হাত ফসকে আলী আকবর পানিতে তলিয়ে যান। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬