ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

উপদেষ্টাদের অনেকেই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন : মাহমুদুর রহমান

 ‘উপদেষ্টাদের অনেকেই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তো লড়াই করেন নাই, বরং সে সময় তারা সরকারের সুবিধাভোগী ছিলেন। এটা উপদেষ্টা পরিষদের জন্য দুর্ভাগ্যজনক।’

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জে বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, সত্যিকার অর্থে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছে, উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধিত্ব খুবই কম।

যারা উপদেষ্টা আছেন, তাদের অনেকেই বিগত সরকারের সময় লড়াই করেন নাই বরং তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় সুবিধাভোগী ছিলেন।তিনি বলেন, ‘যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, প্রফেসর ইউনূস সাহেবের সেদিকে নজর দেওয়া উচিত। যেকোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে, এ বিষয়টিও উনার খেয়াল করা উচিত।’

তিনি আরো বলেন, ‘রংপুরবাসীর জন্য সবচেয়ে গৌরব আবু সাঈদ।

অতিসত্বর যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক। কারণ এই নামকরণ হলে উত্তরবঙ্গের মানুষের দুঃখ-বেদনা কিছুটা হলেও লাঘব হবে। যখন তারা সেতু পার হবেন, তখনই শহীদ আবু সাঈদের সেই মহান শাহাদতের কাহিনি, সেই মহান দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

উপদেষ্টাদের অনেকেই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন : মাহমুদুর রহমান

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪