ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

হাওরের উন্নয়নে পাশে থাকবে এফবিসিসিআই

বাঙালী কণ্ঠ নিউজঃ  ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, হাওর অঞ্চলের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্য পাশে থাকবে এফবিসিসিআই।’

তিনি বলেন, ‘এই অঞ্চলের উন্নয়নের জন্য ড্রেজিং থেকে শুরু করে বাঁধ নির্মাণ পর্যন্ত যে যে কাজগুলো করা দরকার সেজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে তাদের এগিয়ে আসতে হবে। আর এই কাজে সরকারের পাশে থেকে এফবিসিসিআই কাজটাকে এগিয়ে নিয়ে যাবে।’

শনিবার দুপুরে এফবিসিসিআই সভাকক্ষে ‘বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পলিসি অব হাওড় রিজিয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শফিউল ইসলাম বলেন, ‘হাওরে কিছু এলাকা আছে যেখানে এখনো তিন দিন লেগে যায় পৌঁছতে। না রিকশা চলে, না গাড়ি চলার রাস্তা আছে। এমন সব জায়গার উন্নয়ন কাজে সরকারের পাশে এফবিসিসিআই সবসময় থাকবে।’

এ সময় একটি পরিসংখ্যান তুলে ধরে এফবিসিসিআই সভাপতি আরো বলেন, ‘বাংলাদেশ ভেজিটেবলস এবং ফ্রেস ওয়াটার ফিস উৎপাদনে বিশ্বে চার নম্বরে রয়েছে। সুতরাং এই হাওরকে আরো নতুনভাবে কীভাবে উন্নয়ন করা যায় সেটা ভাবতে হবে। এখানে যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে কীভাবে ধরে রাখা যায় সেদিকেও আমাদের কাজ করতে হবে।’

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সাধারণ সম্পাদক মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, হাওর ও চর উন্নয়ন ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আব্দুর রহমান সরকার, বিএডিসির পরিকল্পনা বিভাগের প্রধান ফেরদাউস রহমানসহ এফবিসিসিআইয়ের পরিচালকবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

হাওরের উন্নয়নে পাশে থাকবে এফবিসিসিআই

আপডেট টাইম : ১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭