ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

বিদ্যুৎকেন্দ্রে নাশকতায় ১০ বছর কারাদণ্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ  বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে নতুন বিদ্যুৎ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

দীর্ঘ ১০৭ বছরের পুরনো বৃটিশ আমলের তৈরি বিদ্যুৎ আইন, ১৯১০’-এর সংস্কার এনে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘বিদ্যুৎ আইন, ২০১৭’ এর অনুমোদন দেওয়া হয়।

নতুন এই আইনে বিদ্যুৎকেন্দ্র নাশকতার অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে এই আইনে বিচারক সাত বছরের নিচে কোনো দণ্ড দিতে পারবেন না।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ক্ষতিগ্রস্ত করলে বা বিদ্যুৎ সরবারহ বাধাগ্রস্ত করার উদ্দেশে বিদ্যুৎ সরবরাহ লাইন বা যন্ত্রের উপর কোনো বস্তু নিক্ষেপ করলে বা রাখলে সাত থেকে দশ বছরের কারাদণ্ড বা ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে নতুন আইনে।

আদালতের নির্দেশনা অনুযায়ী পুরনো ইংরেজি আইনগুলো বাংলায় করার অংশ হিসেবে ১৯১০ সালের বিদ্যুৎ আইন হালনাগাদ করে নতুন এ আইন হচ্ছে বলে জানান সচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বিদ্যুৎকেন্দ্রে নাশকতায় ১০ বছর কারাদণ্ড

আপডেট টাইম : ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭