ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি

জন্মদাতা পিতার হাতেই খুনের শিকার হয়েছেন খুলনার স্কুল ছাত্রী আরফানা হোসেন নিরজানা। কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় নেশাগ্রস্ত পিতা আলিম হোসেন আকাশ মাথার পেছনে আঘাত করায় অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর চরম অস্থিরতার মধ্যে বস্তা বন্দী করে নিরালায় ফেলে পালিয়ে যায় ঘাতক পিতা। তিনি এখনো পলাতক রয়েছেন।

শুক্রবার বিকালে মাতা আরিফা ইয়াসমিন সীমা খুলনা সিএমএম কোর্টের বিচারক ফারুক ইকবালের কাছে দেয়া ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এ স্বীকারোক্তি দেন।

খুলনা সিএমএম আদালত ও কেএমপি’র দায়িত্বশীল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর ইকবাল নগর স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আরফানা হোসেন নিরজানার বস্তাবন্দী লাশ উদ্ধার হওয়ার পর তার  মা-বাবা বসুপাড়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নগরীর গোটা আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে আটক হয় তার মা সীমা।

আটকের পর প্রথমদিকে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, অল্প বয়সে পরপর ২টি বিবাহ হওয়া এবং প্রায়ই বাড়ির বাইরে থাকার কারণে মেয়ের ওপর খুব রাগ ছিল নেশাগ্রস্ত পিতা আকাশের।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেয়ের ওপর রাগ করে মাথার পেছনে আঘাত করেন তিনি। অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়ে  নিরজানা। কিছুক্ষণ পরেই মৃত্যুর পরে ঢলে পড়ে। এরপর তড়িঘড়ি করে লাশ বস্তা বন্দী করে নিরালায় ফেলে পালিয়ে যান তিনি। এ কাজে সহযোগিতা করেন তার মা সীমা।

আদালত সূত্রে জানা যায়, পিতার হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের এ বর্ণনা দেয়ার পর মা সীমা ভেঙে পড়েন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘাতক পিতা আকাশ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। আগামীকাল শনিবার সকালে কেএমপির পক্ষ থেকে এ ব্যাপারে প্রেস ব্রিফিং ডাকা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি

আপডেট টাইম : এক ঘন্টা আগে