ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হলেন পূর্ণিমা

বাঙালী কণ্ঠ নিউজঃ  অভিনয়শিল্পী ও নির্মাতাদের উদ্যোগে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘সার্টিফিকেট ইন অ্যাকটিং’ কোর্স চালু হয়েছে। সিনেমায় বহুবার শিক্ষিকা হিসেবে দর্শকরা তাকে দেখলেও এবার সত্যি সত্যি শর্ট কোর্সের শিক্ষিকা হিসেবে থাকবেন অভিনেত্রী পূর্ণিমা।
গতকাল ১ আগস্ট বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এই নায়িকা।
পূর্ণিমা বলেন, জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’-এর শুটিং চলাকালীন পড়তাম নবম শ্রেণিতে। তখন অভিনয়ের কিছুই জানতাম না। এ কারণে আমাকে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়েছে। তখন এরকম শর্ট কোর্সের কোনও ব্যবস্থা ছিলো না। থাকলে অভিনয়ে আরও ভালো করতে পারতাম।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠু, চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু, নাট্যকার আনন জামান, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।
পূর্ণিমার পাশাপাশি চিত্রনায়ক ফেরদৌস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান, অভিনেতা জয়ন্ত চট্টাপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়েত বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হলেন পূর্ণিমা

আপডেট টাইম : ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭