ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ : ফখরুল

আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে  ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইত্তেফাক মোড়ের কাছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

বর্তমানে দেশে লুটপাটের অর্থনীতি চলছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকারের একটি চিহ্নিত গোষ্ঠীর কারণে রোজার আগেই দ্রব্যমূল্য বাড়ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে, সে আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিরতণ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে আজও রাজধানীর ৮টি স্পটে  দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দ্বিতীয় দিনে মঙ্গলবার মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ি), ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ : ফখরুল

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬