ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়? চোখ ভেজাবে এই ৫ সিনেমা পুলিশের বিরুদ্ধে গুজব-অপপ্রচার, আন্তঃদেশীয় চক্র জড়িত, শনাক্ত ১০-১৫ জন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বরিশাল চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জমি থেকেই আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা

রাজশাহীর মাঠজুড়ে এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। তারপরেও বাজারে আলুর দাম না থাকায় হাসি নেই চাষিদের মুখে। জমির ইজারা আর উৎপাদন খরচই উঠছে না তাদের।

জমি থেকেই আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা। এতো অল্প দামে আলু বিক্রি করে  লোকশানের মুখে পড়েছেন কৃষক।

কৃষকের অভিযোগ, হিমাগারে আগের চেয়ে দ্বিগুণ মূল্যে আলু রেখে এখনও সিন্ডিকেটের থাবায় তারা অসহায়। অনেকে বুকিং দেওয়ার পরও হিমাগারে আলু রাখতে পারছেন না।

গতবছর কেজিপ্রতি কোল্ড স্টোরেজ ভাড়া ছিলো ৪ টাকা। এবার তা বাড়িয়ে আট টাকা করা হয়েছে। হিমাগারে আলু রাখার খরচ দ্বিগুণ হওয়ায় সেদিক দিয়েও লোকসানের শঙ্কায় কৃষকরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর বলছে, আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন অনেক ভালো হয়েছে। কৃষক, আলু ব্যবসায়ী ও কোল্ডস্টোরেজের মালিক সবপক্ষই যেন লাভবান হয়, এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৩ লাখ ৬৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না

জমি থেকেই আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫