ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে লন্ডনে স্বাগত জানিয়ে মিছিল

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে মিছিল করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। অপরদিকে লন্ডনে পালিয়ে যাওয়া পতিত আওয়ামী সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
প্রধান উপদেষ্টা ৪ দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টায় হিথরো বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।
বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন। এ সময় তাকে স্বাগত জানাতে হোটেলের সামনে জড়ো হন একদল প্রবাসী বাংলাদেশি।এ সময় তারা হোটেলের সামনে মিছিল ও সমাবেশ করেন। এতে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারে অনেককে দেখা গেছে। উপস্থিত ছিলেন জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদ।
অন্যদিকে ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। এতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রণজিত সরকার, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধান উপদেষ্টাকে লন্ডনে স্বাগত জানিয়ে মিছিল

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫