ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ সরকারের

দেশের ইতিহাসে প্রথমবার এক বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে এ ঋণ শোধ করা হয়। আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার। যা আগের অর্থবছরের চেয়ে ২১ শতাংশ বেশি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দেওয়া প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

পরিশোধ করা অর্থের মধ্যে আসল পরিশোধ হয়েছে ২৫৯ কোটি ৫১ লাখ ডলার এবং ১৪৯ কোটি ১৮ লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে।

এদিকে, গত অর্থবছরে মোট ৮ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পেয়েছে বাংলাদেশ, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। আর ঋণ প্রতিশ্রুতি ছিল ৮ দশমিক তিন দুই বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ কম।

বৈদেশিক সহায়তা কমে যাওয়ায় অর্থনীতিতে চাপ বাড়ছে বলে জানিয়েছে ইআরডি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এক বছরে রেকর্ড ৪ বিলিয়ন ডলার ঋণ শোধ সরকারের

আপডেট টাইম : ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫