ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে আইআরজিসির টহল, ৬ জাহাজের পথ পরিবর্তন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে ওমান করিডোর দিয়ে যাওয়ার সময় অন্তত ছয়টি পণ্যবাহী জাহাজ গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সামুদ্রিক গোয়েন্দা ও তথ্যবিশ্লেষক প্রতিষ্ঠান ‘উইন্ডওয়ার্ড’ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ওমান করিডোরে ইরানের এলিট ফোর্স ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের’ (আইআরজিসি) নৌবাহিনীর ব্যাপক টহল ও নজরদারির ফলে জাহাজগুলো তাদের পথ বদলে নেয়। খবর মিডল ইস্ট আইয়ের।

উইন্ডওয়ার্ডের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে ওমানের জলসীমার কাছাকাছি রুট দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কড়া নজরদারি শুরু করে ইরান। এরপরই ওমান করিডোর দিয়ে যাওয়ার পথে থাকা ছয়টি জাহাজের মধ্যে দুটি জাহাজ ইরানের দিকে তাদের গতিপথ ঘুরিয়ে নেয়। অন্যদিকে, বাকি চারটি জাহাজ ওমান করিডোর এড়িয়ে পুনরায় পারস্য উপসাগরের দিকে ফিরে গেছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থাটি আরও জানিয়েছে, আইআরজিসি নেভি বা ইরানের নৌবাহিনী বর্তমানে হরমুজ প্রণালি ব্যবহারকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে অনবরত রেডিও বার্তা বা ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। ইরান কর্তৃক নির্ধারিত ও ঘোষিত ‘নিরাপদ রুট’ ব্যতীত অন্য কোনো বিকল্প রুট বা করিডোর ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে এই রেডিও সতর্কতা দেওয়া হচ্ছে। মূলত ওমান করিডোর দিয়ে পশ্চিমা বা অন্য কোনো দেশের সন্দেহভাজন জাহাজ চলাচল ঠেকাতেই তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে আইআরজিসির টহল, ৬ জাহাজের পথ পরিবর্তন

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬