ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ব্যাংক একীভূতকরণ আমানতকারীরা নিরাপদ, সবাই টাকা ফেরত পাবেন: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। কবে এবং কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে, তা আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে।

তবে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সবাই তাদের জমা টাকা ফেরত পাবেন। মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের মধ্যে এক্সিম বাদে বাকি চারটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে মঙ্গলবার আবার বৈঠক করেন গভর্নর। এক্সিম ব্যাংকের সঙ্গে শিগগির আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্রমতে, এ বৈঠককে একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে। শিগগির বাংলাদেশ ব্যাংক সরকারকে চিঠি দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ, শেয়ারের অবস্থা এবং অন্যান্য শর্তাবলি উল্লেখ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, আগামী অক্টোবরের মধ্যে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ সম্পন্ন করা। গত জুনে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। তবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বিভিন্ন ফোরামে এই একীভূতকরণের বিরোধিতা করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ব্যাংক একীভূতকরণ আমানতকারীরা নিরাপদ, সবাই টাকা ফেরত পাবেন: গভর্নর

আপডেট টাইম : ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫