ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জাতীয় বেতন কমিশনের ৪ প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে চারটি প্রশ্নের উত্তর খুঁজছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। প্রশ্নগুলো সবার মতামতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা এই প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট চারটি প্রশ্নমালা তৈরি করেছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটিসহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।

সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd-এ পাওয়া যাবে।

আগামী ১৫ অক্টোবরের আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন।

অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জাতীয় বেতন কমিশনের ৪ প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫