ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দফায় দফায় অগ্নিকাণ্ড স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি গঠন

দেশে সম্প্রতি বড় ধরনের কয়েকটি অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকার একটি ‘কোর কমিটি’ গঠন করেছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৭ সদস্যের এ কোর কমিটি করা হয়।

দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘ধারাবাহিক অগ্নিকাণ্ড তদন্তে ৭ সদস্যের কোর কমিটি করা হয়েছে। পরবর্তী সময়ে সদস্য আরও বাড়তে পারে।’

কোর কমিটির ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আশা করা যায় একটি পরিচ্ছন্ন প্রতিবেদন আমরা পাব।’

ঢাকা ও চট্টগ্রামে পাঁচ দিনের মধ্যে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। প্রথম ঘটনাটি ঘটে ঢাকার মিরপুরে রূপনগর এলাকায়।

মঙ্গলবার সেখানে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ২৮ ঘণ্টা পরে।

এরপর বৃহস্পতিবার আগুন লাগে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল- সিইপিজেড এলাকার একটি কারখানায়। সেখানে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা শোনা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ১৭ ঘণ্টা পর।

সবশেষ শনিবার বড় ধরনের আগুন লাগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। আগুন নিয়ন্ত্রণে আসে পরের দিন।

এক দিন পর পর এ ধরনের বড় তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় নানা মহলে সমালোচনা শুরু হয়। এসব ঘটনা ‘পরিকল্পিত’ কিনা, সেই প্রশ্নও ওঠে।

এমন প্রেক্ষাপটে রোববার বিকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে জরুরি সভায় বসেন বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বাহিনীর প্রতিনিধিরা।

সভায় বাণিজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দফায় দফায় অগ্নিকাণ্ড স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে কোর কমিটি গঠন

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫